কুমিল্লায় একটি বাড়ি লকডাউন, পুলিশ মোতায়েন 

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০১:০১

এক যুবকের দেহে করোনা ভাইরাস সন্দেহে কুমিল্লায় একটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।  

বৃহস্পতিবার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউপির খরখরিয়া গ্রামে বাড়িটি লকডাউন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা ওই বাড়ির ৯টি পরিবারের কাউকে বাইরে না যাওয়া ও এর আশপাশে জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেন। 

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিসর্গ মেরাজ চৌধুরী জানান, সন্দেহভাজন ওই যুবকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভুঁইয়া জানান, লকডাউনের ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ