১৭ হাজার পরিবারের পাশে শেখ সেলিম

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৩:৪৩

গোপালগঞ্জে দরিদ্র, অসহায় ও কর্মহীন ১৭ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম। এসব পরিবারে তার পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি এসব পরিবারকে এ সহায়তা দিয়ে যাবেন বলে জানান। খাবারের নিশ্চয়তা পেয়ে ওই শ্রেণির মানুষ শেখ ফজলুল করিম সেলিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

শেখ ফজলুল করিম সেলিম এমপির নিজ নির্বাচনী এলাকার ২৮টি ইউনিয়ন ও গোপালগঞ্জ পৌরসভায় ১৭ হাজার পরিবারের প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ৫শ’ গ্রাম তেল ও একটি সাবানসহ খাদ্য সামগ্রীর প্যাকেট পৌছে দেয়া হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। এ সময় পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা  আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. রঞ্জিত কুমার গামাসহ পৌরসভার কাউন্সিলরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এএম