মো: কবির হোসেন (সুজন)
সিনিয়র প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
প্রিয় ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ,অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র হতে তোমাদের জন্য কিছু বহুনির্বাচনি প্রশ্ন উপস্থাপন করা হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপন প্রথমপত্র
১। কোন অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়?
ক) অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড খ) বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড
গ) উত্পাদন সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড ঘ) বণ্টন সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড
২। লেনদেনের পৌণ:পুনিকতা বলতে-
i) বারে বারে কেনাকে বোঝায়
ii) বারে বারে বেচাকে বোঝায়
iii) বারে বারে মুনাফা অর্জন করাকে বোঝায়
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
৩।Trade বলতে বোঝায়-
i) ক্রয় বিক্রয় ii) শিল্প iii) কাজের সমষ্টি
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
৪। সামাজিক ব্যবসাতে -
i) মূনাফা অর্জনের সুযোগ থাকে না
ii) লভ্যাংশ প্রাপ্তির সুযোগ থাকে না
iii) মূলধন প্রদানের সুযোগ থাকে
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশ প্রযুক্তির দিক দিয়ে তেমন উন্নত না হওয়ায় পদ্মা সেতু নির্মাণ কাজে বিদেশী উন্নত প্রযুক্তি ব্যবহারকারী ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্মাণের লক্ষ্যে কার্যাদেশ প্রদান করা হয়েছে। তাই প্রযুক্তি ব্যবহার করে পিলারের স্থান সনাক্তকরণ কাজ সম্পন্ন করে এখন প্রায় ৪০% কাজ সম্পন্ন হয়েছে।
৫। উপরের উদ্দীপকে কোন ধরণের ব্যবসায় পরিবেশের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক) প্রাকৃতিক পরিবেশ খ) অর্থনৈতিক পরিবেশ
গ) প্রযুক্তিগত পরিবেশ ঘ) আইনগত পরিবেশ
৬। উদ্দীপকের উক্ত পরিবেশের অন্তর্ভূক্ত হলো-
i) বিজ্ঞান ও কারিগরি শিক্ষা
ii) বিজ্ঞান ও গবেষনাধর্মী প্রতিষ্ঠান
iii) প্রযুক্তি আমদানির সুযোগ
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
৭। ১৬ কোটি মানুষ কোন ধরনের পরিবেশের অন্তর্ভূক্ত?
ক) প্রাকৃতিক খ) সামাজিক
গ) রাজনৈতিক ঘ) অর্থনৈতিক
৮। স্বল্প মূলধন বিনিয়োগ করে কোন ব্যবসায় ব্যাপক সেবা প্রদান করা যায়?
ক) অংশীদারী খ) সামাজিক
গ) একমালিকানা ঘ) রাষ্ট্রীয়
৯। একমালিকানা ব্যবসায় গঠনকল্পে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়-
i) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে
ii) পৌরসভার কাউন্সিলার থেকে
iii) সিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
১০। একমালিকানা ব্যবসায়ের সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে একটু ব্যাপক পরিসরে কোন ব্যবসায়ের চিন্তা করা হয়?
ক) একক মালিকানা খ) অংশীদারী কারবারের গ) সামাজিক ব্যবসায়ের ঘ) সমবায় ব্যবসায়ের
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
বিনিয়োজিত মূলধনের বাহিরে দায় স্বীকার করে নচিকেতা একটি অংশীদারী ফার্মের অংশীদার। তবে সে ইচ্ছা করলে ব্যবসা পরিচালনায় অংশ গ্রহণ করতে পারবে।
১১। উদ্দীপকের আলোকে নচিকেতার কোন ধরণের অংশীদার?
ক) সক্রিয় অংশীদার খ) ঘুমন্ত অংশীদার গ) নামমাত্র অংশীদার ঘ) আপাতদৃষ্টিতে অংশীদার
১২। উদ্দীপকে মূলধনের বাহিরে দায় বলতে বোঝায়-
i) সসীম দায় ii) অসীম দায়
iii) সীমাহীন দায়
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
১৩। আবণ্টন অনুযায়ী অংশীদারীর কাজে অংশীদারগণ একে অন্যের কোনটি?
ক) প্রতিনিধি খ) বন্ধু গ) শরীক ঘ) হিতাকাঙ্ক্ষী
১৪। অংশীদারী ব্যবসায়ের সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে কোন বড় ধরনের ব্যবসায়ের সূত্রপাত হয়?
ক) অংশীদারী খ) যৌথমূলধন গ) সমবায় ঘ) রাষ্ট্রীয়
১৫। কোম্পানীর মোট মূলধনের ক্ষুদ্র একককে কি বলে?
ক) শেয়ার খ) ঋণপত্র
গ) বিনিয়োগ ঘ) দাবিকৃত লভ্যাংশ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
কোম্পানীর প্রবর্তকগণ কোম্পানীর জন্য দুটি গুরুত্বপূর্ণ দলিল প্রস্তুত করেন। একটিকে কোম্পানীর প্রদান দলিল বলা হয়। অন্যটিকে সংঘবিধি বলা হয়।
১৬। উদ্দীপকে গুরুত্বপূর্ণ দলিল বলতে কোনটিকে বোঝানো হয়েছে।
ক) সংঘস্মারক খ) সংঘবিধি
গ) কার্যারম্ভের অনুমতিপত্র ঘ) বিবরণ পত্র
১৭। উদ্দীপকে সংঘবিধিতে উল্লেখ থাকে-
i) অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী
ii) পরিচালকের সংখ্যা
iii) পরিচালক নির্বাচন পদ্ধতি
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
১৮। কল সেন্টার হলো এক ধরনের-
i) টেলিফোন সেবা ব্যবসায়
ii) তথ্য সহায়তাকারী প্রতিষ্ঠান
iii) সর্বশেষ তথ্য সংবলিত প্রতিষ্ঠান
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) i , ii ও iii
১৯। পাকিস্তান পল্লী উন্নয়ন একাডেমিকে প্রতিষ্ঠা করেন?
ক) ড. আকতার হামিদ খান খ) বেঞ্জামিন ফ্রাংকলিন গ) লুস্থা লুজাস্টির ঘ) হামিদুর রহমান
২০। বাংলাদেশ মহিলা সমবায় সমিতি কোন ধরনের সমিতি?
ক) বিশেষ শ্রেণির মানুষের সমবায় সমিতি
খ) ভোক্তা সমবায় সমিতি
গ) শ্রমজীবী মানুষদের সমবায় সমিতি ঘ) বিপনন সমবায় সমবায় সমিতি
২১। কোন ব্যবসায়ের মূল উদ্দেশ্য সর্বোচ্চ জনকল্যাণ?
ক) সমবায় ব্যবসায় খ) রাষ্ট্রীয় ব্যবসায়
গ) যৌথ মূলধনী কোম্পানী ঘ) একমালিকানা কারবার
২২। বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা কোন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা?
ক) শিল্প মন্ত্রণালয় খ) বাণিজ্য মন্ত্রণালয় গ) বস্ত্র মন্ত্রণালয় ঘ) যোগাযোগ মন্ত্রণালয়
২৩। বাংলাদেশ ডাক বিভাগের সেবা সুবিধা সমূহ হলো-
i) পোস্টাল সেবাসমূহ ii) প্রতিনিধি সেবাসমূহ
iii) অর্থনৈতিক সেবা সমূহ
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
২৪। বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডকে কত সালে কোম্পানীতে রূপান্তর করেন।
ক) ২০০৬ খ) ২০০১ গ) ২০০৪ ঘ) ১৯৭৯
২৫। প্যাটেন্ট হলো-
i) নতুন আবিষ্কার ii) অকল্পনীয় সৃজনশীল ধারণা iii) শিল্প উপযোগীতা
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
২৬। ISO এর সনদের সংখ্যা কয়টি?
ক) ৬টি খ) ৫টি গ) ৩টি ঘ) ৮টি
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
শিল্পী রাণী পারিবারিক অভাব অনটনের কারণে আর লেখাপড়া করতে পারছেনা। তাই সে তার এক বোনের উদ্যোগে বোনের সাথে মহিলা অধিদপ্তরের অধীনে একটা ট্রেডে ৯০ দিনের প্রশিক্ষণ নিয়েছে। তাই সে এখন ব্যবসা শুরু করার কথা ভাবছে।
২৭। উদ্দীপকে তার গৃহীত প্রশিক্ষণ কোন ধরণের ব্যবসায় সহায়ক সেবা?
ক) উদ্দীপনামূলক খ) সমর্থনমূলক
গ) সংরক্ষণমূলক ঘ) পরামর্শমূলক
২৮। উদ্দীপকের পরিস্থিতিতে তার জন্য সহায়ক ক্ষেত্র হতে পারে-
i) কর্মসংস্থান ব্যাংক ii) গ্রামীন ব্যাংক iii) NGO
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
২৯। ড. হুসনে আরা বেগম কোন NGO প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত?
ক) ব্রাক খ) আশা গ) প্রশিকা ঘ) TMSS
৩০। কার্য পরিসর বিবেচনায় কোনটি পরিধি বৃহত্তর?
ক) ই-বিজনেস খ) ই-কমার্স
গ) ই-রিটেইলিং ঘ) ই-মাকেটিং
উত্তরমালা
১.খ,২.ঘ,৩.ক, ৪ ঘ, ৫.গ,৬.ঘ,৭.খ,৮.গ,৯.ঘ,১০.খ,১১.ক,১২.গ,১৩.ক,১৪.খ,১৫.ক,১৬.ক,১৭.ঘ,১৮.ঘ,১৯.ক,,২০.ক,২১.খ,২২.ক,২৩.খ,২৪.গ,২৫.ঘ,২৬.ক,২৭.ক,২৮.ঘ,২৯.ঘ,৩০.ক
