করোনা ভাইরাস নিয়ে আমরা শঙ্কিত : হানিফ

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২০:০২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারন না করলেও এটা নিয়ে আমরা শঙ্কিত।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে করোনা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। 

এ সময় জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : করোনা ভাইরাস : ঢাকায় বেশি আক্রান্ত, সর্বনিম্ন কক্সবাজার 

হানিফ বলেন, করোনা ভাইরাস রোধ করার প্রথম কাজ হচ্ছে ঘরে থাকা, অন্যর সংস্পর্শ থেকে মুক্ত থাকা। করোনা ভাইরাসের বৈশিষ্ট্য হলো এক দেহ থেকে আরেক দেহে সংক্রমিত করা। সেই সামাজিক দুরত্ব সৃষ্টি এবং এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। যাতে আমরা রক্ষা পেতে পারি।

তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বের মানুষ আতংকিত। কারণ ইতোমধ্যে এই ভাইরাসে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং পঞ্চাশ হাজারের অধিক মানুষ মারা গেছে। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী আকারে না আসলেও আমরা কিন্তু শঙ্কিত আছি।বাসস

 

ইত্তেফাক/ইউবি