কোয়ারেন্টাইনের দিনগুলোতে জয়া আহসান ভোর সাড়ে ৫টায় উঠে নিজ হাতে মুরগির ঝোল-ভাত রান্না করে গৃহপরিচারিকাসহ বেরিয়ে যান ক্ষুদার্ত কুকুরদের পেটের ক্ষুধা মেটাতে। কাল সেই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য হলো আমার। মাস্ক পরিহিত জয়া আহসান অনেক বেশি সুন্দর। অনেক বেশি মানবিক। কারণ তিনি শুধু কুকুরের কথাই ভাবেন না, তার এলাকার শারীরিক প্রতিবন্ধী বেশ ক’জন এবং এই রাস্তার জমিলাদের কথাও ভাবেন।
০০০০০
করোনার এই সময় বিরাটকে নিয়ে নিয়মিত পোস্ট দিচ্ছেন আনুশকা। এমন মহামারির সময় তাদের হাস্যজ্জ্বল ছবি পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ নেতিবাচক সাড়া পেতে হয়েছে তাদের।
০০০০
সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিচ্ছন্ন থাকা এবং সঙ্গ রোধে থাকা এই ৩টি নিয়ম মেনে চললেই সুরক্ষা পাওয়া যাবে মহামারি করোনা ভাইরাস থেকে। বারবার এই কথাগুলোই বলে আসছেন চিকিত্সকরা। এই নিয়মগুলো যেন সন্তানরা ঠিকভাবে মেনে চলে সেদিকে শতভাগ খেয়াল রাখছেন ডোয়াইন জনসন (দ্য রক)। তাইতো সঠিকভাবে কীভাবে হাত ধুতে হয় ছোট মেয়ে টিয়ানাকে সেই শিক্ষা দিলেন হলিউডের এই অভিনেতা।
