বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী পৌরবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন।
এ সময় তিনি জানান, করোনা পরিস্থিতি প্রতিরোধে ও সামাজিক নিরাপত্তা রক্ষায় সরকার জন চলাচলে বিধি নিষেধ আরোপ করেন। মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনের ন্যায় শুক্রবার বাজারে অভিযান করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় সাত জনকে ৫০০ টাকা এবং অপর দুই জনের এক জনকে ২৫০ ও অপর জনকে ৩০০ টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
