পিরোজপুরে সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের ত্রাণসামগ্রী বিতরণ

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৭

পিরোজপুর অফিস

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের মধ্যে পিরোজপুরের নারী সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পিরোজপুর পৌর এলাকা, সদর, নাজিরপুর ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বিভিন্ন গ্রামে এ ত্রাণ কার্যক্রম চলে। বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার নিরণ্ন মানুষের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়। এ বিতরণকাজে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট চণ্ডীচরণ পাল, সাবেক জেলা জজ আব্দুস সালাম সিকদার, সাবেক ছাত্রলীগ নেতা মাকসুদুর রহমান লিটন, গোপাল বসু প্রমুখ পিরোজপুরের ত্রাণ তত্পরতায় অংশ নেন। উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে সংরক্ষিত মহিলা আসন-১৯-এর জাতীয় সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের পক্ষে এ ত্রাণ তত্পরতা চালান।