বান্দরবানে সরবরাহ ৮ হাজার হ্যান্ড স্যানিটাইজার

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৮

বান্দরবান প্রতিনিধি

বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে সাতটি উপজেলায় ৮ হাজার হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে এসব সরবরাহ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি খলিলুর রহমান সোহাগ, উপদেষ্টা আনিসুর রহমান সুজন, মো. মহিউদ্দীন, লুবপ্রু মারমা উপস্থিত ছিলেন। এ দিন দুর্গম থানচি উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের মাঝে নগদ ৫০ হাজার টাকাও বণ্টন করে দেন সংগঠনটি।

বীর বাহাদুর ফাউন্ডেশন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, যেহেতু গণজমায়েত নিষেধ। তাই আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে উপহারগুলো সরবরাহ করেছি। এদিন রুমায় ৮০০টি, রোয়াংছড়িতে ৭০০টি, থানচিতে ৮০০টি, লামায় ১০০০টি, আলীকদমে ৮০০টি, নাইক্ষ্যংছড়িতে ৭০০টি এবং পৌর ও সদর উপজেলায় বাকি ২ হাজার ২০০ সরবরাহ করেছি।