ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির পক্ষ থেকে জাতীয় যুবসংহতি (জেপি)র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দিন দুলাল সরদারের বাস্তবায়নে গতকাল শুক্রবার বিকালে ৭৬ নম্বর দক্ষিণ ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাণ্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৫২৫টি পরিবারের মধ্যে বিনা মূল্যে খাবার বিতরণ করা হয়। নোবেল করোনা প্রাদুর্ভাবের কারণে অসহায় কর্মহীন এবং শ্রমজীবী এসব পরিবারের মধ্যে খাবার বিতরণ করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও ভাণ্ডারিয়া উপজেলা যুবসংহতি নেতা মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার প্রমুখ।
এ সময় প্রতিটি পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজসহ মোট ১১ কেজি ওজনের একটি খাবার প্যাকেজ বিতরণ কাজে সহায়তা করেন স্থানীয় উদ্যমী যুবকদের মধ্যে মঞ্জু সেনা পরিষদের সহিদুল মুন্সি, সাধারণ সম্পাদক বশির হাওলাদার ছাড়াও মো. বাবুল সওদাগর, মো. এমাদুল, মো. হাফিজুর রহমান, মো. রুমেল জোমাদ্দার, মো. সিয়াম মিয়া, মো. ইব্রাহীম সরদার, মো. ইমরান বেপারি, রাজু আহম্মেদ প্রমুখ। এদিকে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির নির্দেশে ঐ ওয়ার্ড ছাড়াও উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানে মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ করণীয় সরকারি সব নিয়ম মেনে চলার জন্য হ্যান্ড মাইকে প্রচারণা চালান মো. জাহিদুর রহমান।
এছাড়া গতকাল শুক্রবার সকালে ভাণ্ডারিয়া বাজার মালিক কল্যাণ সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের মধ্যে বিনা মূল্যে খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান নিপু জোমাদ্দার, মো. সহিদ জোমাদ্দার, মো. আব্দুস সালাম খোন্দকার ও মো. মোশারেফ সিকদারসহ ব্যবসায়ী নেতৃৃবৃন্দ।
