মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:৩৬

আেজ ৪ এপ্রিল সোনারগাঁও হোটেলের স্বত্বাধিকারী হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহম্মেদের ২৪তম মৃত্যুবার্ষিকী। তিনি হোটেলের প্রতিষ্ঠালগ্ন ১৯৭৭ সাল থেকে হোটেল নির্মাণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ১৯৮৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি হোটেল পূর্বাণীরও প্রকল্প পরিচালক ছিলেন। এই হোটেল প্রতিষ্ঠা এবং নির্মাণকাজে তিনি অবদান রেখে গেছেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং কাঙ্গালিভোজের  আয়োজন করা হয়েছে।