বকশীগঞ্জে দুবাই থেকে ফেরার ২৫ দিন পর প্রবাসীর মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২২:২১

দুবাই থেকে ফেরার ২৫ দিন পর গতকাল শুক্রবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার নামাপাড়া গ্রামের বিপ্লব মিয়া (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। চিকিত্সা-সংক্রান্ত নানা কাগজপত্র যাচাই করে স্থানীয় প্রশাসন লাশ দাফনের অনুমতি দিয়েছে।

জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে বিপ্লব মিয়া। তিনি অসুস্থ হয়ে পড়লে ২৭ মার্চ স্থানীয় প্রশাসনের নির্দেশে করোনা ভাইরাস পরীক্ষা করানো হয়। চিকিেকরা তার দেহে করোনা নেই বলে মতামত দেন। পরে তাকে নামাপাড়ায় নিজ বাড়িতে আনা হয়। হাসাতাল থেকে বাসায় ফেরার সাত দিন পর গতকাল তিনি মারা যান। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আ স ম জামশেদ খোন্দকার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে একটি টিম বিপ্লব মিয়ার চিকিত্সা-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র যাছাই করে লাশ দাফনের অনুমতি দেন। ডা. প্রতাপ নন্দী জানান, বিপ্লব মাত্রাতিরিক্ত ডায়াবেটিস, অ্যাজমা ও হার্টের রোগী ছিলেন। তার দেহে করোনা ভাইরাস ছিল না। হূদেরাগে আক্রান্ত হয়ে বিপ্লব মারা গেছেন।