এবার করোনায় আক্রান্ত হলেন সাংবাদিক

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২২:২৭

এবার করোনায় আক্রান্ত হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির একজন সাংবাদিক। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন। তার সংস্পর্শে আসা আরো ৪৭ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ জানায়, দুই দিন আগে ঐ কর্মীর করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে থেকেই তিনি সেল্ফ আইসোলেশনে ছিলেন। বর্তমানে তিনি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। তার অবস্থা এখন উন্নতির দিকে। ইন্ডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, ঐ সাংবাদিক সর্বশেষ ২৫ এবং ২৬ মার্চে অফিসে কর্মরত ছিলেন।