ভেড়ামারায় ইনুর পক্ষে ৩৫০ পরিবারের কাছে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২২:২৭

জাসদ সভাপতি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপির পক্ষে শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৫০ অসহায় ও দুস্থের মাঝে বিভিন্ন স্পটে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, কেন্দ্রীয় জাসদের সদস্য আরতি রানী সিংহ রায়, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অশিত কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, খিজির উদ্দিন, আ. মান্নান প্রমুখ।