দুর্যোগের সময় বেশি বিপদে পড়েন সমাজের মধ্যবিত্ত শ্রেণি। লোকলজ্জার ভয়ে তারা সাহায্যের জন্য ত্রাণের লাইনেও দাঁড়াতে পারেন না, আবার অন্যের কাছে নিজের অসহায়ত্বও প্রকাশ করতে পারেন না।
বর্তমান পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইনে আছেন এমন পরিবারের মধ্যে যারা খাদ্য কষ্টে আছেন, তাদের জন্য পুলিশের পক্ষ থেকে রয়েছে বিশেষ খাদ্য উপহার।
ডিএমপির কয়েকটি ইউনিট, ঢাকা জেলা ও সিএমপি এই মধ্যবিত্তের জন্য কয়েকটি সেলফোন নম্বর সরবরাহ করেছেন। প্রকৃতপক্ষে বিপদাপন্ন সম্মানিত নাগরিকগণ কল করে নিত্যপ্রয়োজনীয় খাবারের কথা বললে পুলিশ বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেবেন । থাকবে পরিচয় গোপন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) : গুলশান বিভাগ, ডিএমপি, এডিসি (অ্যাডমিন), সেলফোন : ০১৭১৩-৩৯৮৫৭৪, মতিঝিল ডিভিশন, ডিএমপি এসি খিলগাঁও : ০১৭১৩৩৯৮৫২০, ওসি রামপুরা : ০১৭১৩৩৯৮৫২৬, ওসি খিলগাঁও : ০১৭১৩৩৭৩১৫৪, ওয়ারী ডিভিশন, ওসি, যাত্রাবাড়ী : ০১৭১৩৩৭৩১৪৬, রমনা ডিভিশন এডিসি (ধানমন্ডি জোন) ০১৭১৩৩৭৩১২২।
