করোনা রোধে ‘প্লাটুন’ গঠন করল মিরপুর থানা

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০০:২০

করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষার একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। সে কথা বিবেচনা করেই সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। যাতে করে মানুষ ঘরে অবস্থান করেন। তারপরও বিভিন্ন অজুহাতে লোকজন বাসায় না থেকে বাইরে বের হয়ে আসছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ টহল, ক্লোজ মনিটরিং এবং বিভিন্ন সড়কে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব কাজের পাশাপাশি মিরপুর মডেল থানা নিয়েছে নতুন উদ্যোগ। মিরপুর মডেল থানা ‘বিট পুলিশিং’ পদ্ধতিতে থানা এলাকার সাতটি বিটের অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধি এবং উদ্যমী স্বেচ্ছাসেবকদের নিয়ে ‘করোনা প্রতিরোধ প্লাটুন’ গঠন করা হয়েছে বলে জানান, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাজিরুর রহমান।