কক্সবাজারের টেকনাফে শ্বশুর বাড়ি থেকে ঘুরে যাওয়া র্যাব সদস্যের শরীরে করোনার লক্ষণ পাওয়ার খবরে রাতেই প্রশাসন আটটি দোকান, সাতটি বাড়ি ও একটি কেয়ার ল্যাব ‘লকডাউন’ ঘোষণা করেছে।
সুত্র জানায়,৩ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ পুরাতন পল্লান পাড়ায় র্যাব সদস্য আক্কাসের শ্বশুর বাড়িসহ সাতটি বাড়ি, আটটি দোকান ও একটি কেয়ার ল্যাব লকডাউন ঘোষণা করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, এসব বসত-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লক ডাউন করার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২০ মার্চ ঢাকা থেকে আক্কাস নামে এক র্যাব সদস্য টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। এখানে কিছুদিন অবস্থানের পর তিনি গত ২৬ মার্চ ঢাকায় চলে যায়। সেখানে গিয়ে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হলে ৩ এপ্রিল ঢাকায় পরীক্ষা করে তার শরীরে কভিট-১৯ পজেটিভ পাওয়া যায়। তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে।
এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর লোকজনের মধ্যে করোনাভাইরাস আতংক ছড়িয়ে পড়ে।
ইত্তেফাক/কেকে
