ইভ-টিজিংয়ে অতিষ্ঠ হয়ে উত্যক্তকারীর যৌনাঙ্গ কেটে দিলেন এক তরুণী। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের ডোম্বিভ্যালি এলাকায়।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, অনেকদিন ধরেই ওই তরুণীকে উত্যক্ত করতো ৩০ বছরের এক যুবক। এর প্রতিবাদও অনেক সময় করেছেন ওই তরুণী। কিন্তু কোন লাভ হয়নি। উল্টো উত্যক্তের পরিমাণ বেড়েছে বলে তরুণীর অভিযোগ। তাই রাগে ক্ষোভে উত্যক্তকারীর যৌনাঙ্গ কেটে দিয়েছেন বলে জানান। এজন্য ওই তরুণী তার দুই বন্ধুর সাহায্যও নেন।
ইতিমধ্যে ওই তরুণী ও তার দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই ব্যক্তিকে রেললাইনের কাছে নির্জন জায়গায় দেখা করার জন্য ডাকে ওই তরুণী। আগে থেকেই সেখানে লুকিয়ে ছিল দুই বন্ধু। ওই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এই দু'জন। তাকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ওই তরুণী ওই ব্যক্তির যৌনাঙ্গ কেটে নেয়। তারপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
আরো পড়ুন: চুরি করতে গিয়ে মহাবিপদে, প্রাণ বাঁচাতে পুলিশকে ফোন চোরের
সেখানকার স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করেন। তারাই ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ওই তরুণীর অভিযোগ খতিয়ে দেখছে বলে জানানো হয়। তথ্যসূত্র: জি নিউজ, ইয়াহু নিউজ।
ইত্তেফাক/এসআর
