আগামীকাল রবিবার গার্মেন্টস খুলবে বলে ময়মনসিংহ থেকে গার্মেন্টসকর্মীরা ঢাকার পথে ছুটছেন পায়ে হেঁটেই। গ্রাম থেকে নানাভাবে ময়মনসিংহ পৌঁছলেও যানবাহন না থাকায় ঢাকামুখি গার্মেন্টস কর্মীদের স্রোত অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইদিন ধরে আশপাশের জেলা ও উপজেলা থেকে হাজারো শিশু-কিশোরসহ নারী-পুরুষ যে যেভাবে পারছেন ময়মনসিংহ আসছেন। কিন্তু ময়মনসিংহের পাটগোদাম ব্রিজেরমোড়ে যানবাহন না পেয়ে আরো ৫/৬ কিলোমিটার হেটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাসমোড়ে গিয়ে অতিরিক্ত ভাড়ায় ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকসায় জীবনের ঝুকি নিয়ে ঢাকায় যাচ্ছেন। অনেকেই পাঁয়ে হেঁটেই ঢাকার দিকে রওয়ানা দিয়েছেন।

চাকরি রক্ষা ও বেতনের সময় হওয়ায় করোনার ভয় নিয়েই রওনা হয়েছেন শ্রমিকরা।
ইত্তেফাক/এমআরএম
