চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করনা ভাইরাসে প্রাণ হারিয়েছে দেশটির হাজারো মানুষ। প্রাণঘাতী করোনায় মৃতদের শহীদ ঘোষণা করে একদিনের জাতীয় শোক দিবস পালন করেছে দেশটি। খবর আল জাজিরার।
চীনে করোনা ভাইরাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার দেশটিতে জাতীয় ভাবে শোক দিবস পালন করা হয়। এদিন দেশটিতে সকল প্রকার বিনোদন প্রত্যাহার করা হয়। সেই সঙ্গে জাতীয় পতাকা অর্ধ উত্তোলন করে রেখেছিল দেশটিতে।
গত বছর ডিসেম্বরে ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে চীনে। এরপর দেশটিতে প্রাণ যায় প্রায় ৩৩০০ মানুষের। এরপর বিশ্বজুড়ে ৫৯ হাজার মানুষ মৃত্যু বরণ করে।
জন হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ভাইরাসটিতে প্রায় ১১ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। আর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত দুই লাখ ২৭ হাজার মানুষ সুস্থ হয়েছে।
ইত্তেফাক/আরআই
