পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে করোনা দুর্গত কর্মহীন ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝি, বেদেসহ অসহায় দিনমজুরদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শনিবার উপজেলার পাড়েরহাট, পত্তাশী ও বালিপাড়ার বিভিন্ন এলাকায় গিয়ে ৫৫০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন ও জেপি নেতৃবৃন্দ।
প্রতিটি পরিবারকে ৫ কেজি করে চাল, ২ কেজি আলু , ১/২ কেজি ডাল, পেঁয়াজ ১ কেজি ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে জড়িয়ে ধরলেন মা, ঘটনাস্থলেই ঝরল দুটি প্রাণ
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব শাহিন হাওলাদার, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার বাবুল, পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, ইন্দুরকানী বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সাইফুর রহমান সোহাগ, উপজেলা যুব সংহতির সভাপতি মজনু হোসেন রনি, শ্রমিক পার্টির সভাপতি বাশার মৃধা, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আখতারুজ্জামান, সাধারন সম্পাদক জসিম মীর প্রমুখ।
বিতরণকালে সকলকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হতে ও ঘরে অবস্থান করতে আহ্বান করা হয়।
ইত্তেফাক/এসি
