আগৈলঝাড়ায় নাশকতা মামলায় গ্রেফতার ১

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৮

বরিশালের আগৈলঝাড়ায় নাশকতা মামলায় শাহীন উদ্দিন মিয়া (৪৬) নামের একজনেক গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহীন উদ্দিন মিয়া উপজেলার রাজিহার গ্রামের মৃত আদেল উদ্দিন মিয়ার ছেলে।

আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে শাহীন উদ্দিন মিয়াকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন গ্রেফতার করে। সে সরকার পতন আন্দোলনের সময় গাড়ি পোড়ানো মামলারও আসামি। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ