রংপুর সদরে ৮ বাড়ি লকডাউন

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২০:৪৩

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের জানকি ধাপের হাট এলাকায় আটটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই এলাকায় গিয়ে বাড়িগুলো লকডাউন ঘোষণা করে লাল পতাকা উড়িয়ে দেন। 

রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, ওই এলাকার এক ব্যক্তি (৫০) কয়েকদিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে আসার পথে বগুড়ায় পৌঁছে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। 

আরও পড়ুন: ক্রান্তিকালেও চুরি, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ওই ব্যক্তির জামাতা জানান, তার শ্বশুর ঢাকার কাওরান বাজারের একটি সবজি বাজারে নৈশপ্রহরী হিসেবে ১০ বছর ধরে কাজ করতেন। গত রবিবার ট্রাকে করে ঢাকা থেকে নিজ বাড়িতে আসছিলেন। এসময় বগুড়ায় পৌঁছে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে ওই দিন তাকে  বগুড়ায় তাকে দেখতে যান তিনি। পরে বুধবার আইইডিসিআর থেকে শ্বশুরের নমুনা সংগ্রহ করা হয়। এতে করোনা ভাইরাস শনাক্ত হয়।

ইত্তেফাক/এসি