সিদ্ধিরগঞ্জে ২৫ জন হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:২০

করোনায় আক্রান্ত মৃত নারীকে গোসল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া ও বাড়িওয়ালাসহ ৯ পরিবারের ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নাসিক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ায় আমরা আপাতত সেখানে গিয়ে ৯ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছি। পরবর্তীতে এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।