পাঁচ শতাধিক হিজড়া পরিবারকে মেয়র আতিকের খাদ্যসহায়তা

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:২৮

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে ৫০০ হিজড়া পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। গতকাল শনিবার উত্তরা ১৩নং সেক্টরের খেলার মাঠে ‘সবাই মিলে সবার ঢাকা প্ল্যাটফর্ম’ থেকে হিজড়াদের মাঝে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় মেয়র আতিক বলেন, একে অপরের কাছ থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারি-বেসরকারি সকল পর্যায় থেকে বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে। আমরা সবাই নিয়ম মেনে চলব, সামাজিক দূরত্ব মেনে চলব। এই সংকটকালীন সময় এগুলো মেনে চলতেই হবে। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান, স্থানীয় কাউন্সিলর শরিফ উদ্দিন প্রমুখ।