শিশুপুত্রসহ রবার্ট এফ কেনেডির নাতনি নিখোঁজ

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:৩৬

বিবিসি

রবার্ট এফ কেনেডির নাতনি মেভি কেনেডি (৪১) এবং তার ছেলে গিডিয়নকে (৮) খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্ধারকারীরা তাদেরকে হন্যে হয়ে খুঁজছে।

গত বৃহস্পতিবার শেষবারের মতো তাদেরকে চেসাপিক বে-তে একটি ছোটো নৌকায় দেখা গিয়েছিল। মেভি কেনেডির স্বামী ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন তারা একটু বেশি দূরে চলে গিয়েছিল এবং তারা ফিরে আসতে পারেনি। কোস্ট গার্ডের সদস্যরা তাদের খোঁজে ২ হাজার ২৭৫ কিলোমিটার এলাকায় টহল দিয়েছে। দমকল কর্মীরাও নৌকা ও হেলিকপ্টার নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে।

মেভি কেনেডি পেশায় একজন জনস্বাস্থ্য ও মানবাধিকার বিষয়ক আইনজীবী। মেভি কেনেডির স্বামী জানান, জলাশয়ের পাশে একটি বাড়িতে তারা বসবাস করতেন। বৃহস্পতিবার খেলার সময় গিডিয়নের বল পানিতে পড়ে যায়। বল আনতে তারা দুই জন নৌকায় ওঠে। স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে ৩০ মিনিট পর কয়েক মাইল দূরে নৌকায় দুই জনকে দেখা গিয়েছিল। ম্যারিল্যান্ডের প্রাকৃতিক সম্পদ বিভাগ জানিয়েছে, বৃহস্পবাির বিকালে একই ধরনের একটি ছোটো নৌকা ওলটানো অবস্থায় পাওয়া গেছে।

 কেনেডি পরিবারে অনেকগুলো মর্মান্তিক দুর্ঘটনা রয়েছে। এর সঙ্গে আরেকটি যোগ হলো বলে ধারণা করা হচ্ছে। রবার্ট এফ কেনেডিকে হত্যার পাঁচ বছর পর তার ছোটো ভাই জন এফ কেনেডিকে হত্যা করা হয়। গত বছরের আগস্টে ম্যাসিচুসেটসে রবার্ট এফ কেনেডির নাতি সাওইরস কেনেডিকে (২২) বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।