চন্দনাইশে কর্নেল অলির পিএসসহ গ্রেফতার ১২

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৬:২৮

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কর্নেল অব: অলি আহমদের পিএসসহ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত দুইদিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- অলির পিএস মহিউদ্দিন ও তার প্রধান নির্বাচন সমন্বয়কারী উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আখতারুল আলমের ছোটভাই আবদুল্লাহ রয়েছে। বিস্ফোরক আইন মামলায় তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন: শান্তিপুর্ণ ভোট প্রদানে সহায়তার আশ্বাস র‌্যাবের

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/বিএএফ