সবাই যখন হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:২০

 

/ তানভীর আহাম্মেদ

 

দুইজন জনপ্রতিনিধি

১ম জন :আপনার এলাকার সবাই দেখি ঘরের মধ্যে। কিন্তু আমার এলাকায় সব বাহিনী দিয়ে পিটিয়েও চুপিচুপি লোকরা বের হয়। আপনার লোক এর সচেতন! কাহিনি কী ভাই?

২য় জন :সচেতন না ভাই। ডিজিটাল বুদ্ধি দিয়ে সবকয়টাকে ঘরে ঢুকিয়েছি।

১ম জন :কী বুদ্ধি ভাই? আমাকে একটু দেন প্লিজ।

২য় জন :ঘরে ঘরে ফ্রি ওয়াইফাই দিয়েছি। আর লিমিট দিয়েছি। টার্গেট ক্রস করলেই পুরস্কার। পুরস্কারের লোভে সবাই এখন বাইরে বেরুনো তো দূরের কথা, নাওয়া-খাওয়াও ভুলে গেছে।