/ ছড়া ও কার্টুন
জামসেদুর রহমান সজীব
১ম ব্যক্তি :
ফ্লু গেলো ডেঙ্গু গেলো
তবু কিছু হলো না,
বাঙালি হলো বীরের জাতি
কিসের কি করোনা!
২য় ব্যক্তি :
শোনো চাচা রমজান
ফুটেজ একটু কম খান,
করোনাকে হেলায় নিলে
অকালে খোয়াবা জান।
১ম ব্যক্তি :
গৃহবন্দী থাকব মানে
আমি কি আর এতই ভীতু,
জোয়ান মর্দা মানুষ আমি
করোনাকে করব থিতু।
২য় ব্যক্তি :
ভাইরাস কি আর বয়স দেখে
কিংবা ধর্ম-বর্ণ-জাতি,
সতর্কতাই শেষ ভরসা
বুঝলে লাভ আর নইলে ক্ষতি।
