গুজব...

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:২১

/ সাঈদ সাহেদুল ইসলাম

 

সাঈদী সাহেব চাঁদের মাঝে

বাঁধল গুজব-ঝগড়া,

এমন গুজব কোথায় শুরু?

উত্তরে পাই বগড়া।

 

‘এ’ ভিটামিন খাওয়ার পরে

হাজার শিশু মরল!

এই গুজবের কাজ শুরু সে

বগড়াবাসীই করল।

 

এবার গুজব বদ করোনায়

মরল আলী রমজান,

এই গুজবও বগড়াতে তাই

বগড়ি কিসে কম যান?

 

বগড়া মানেই গুজব—শহর

ছড়িয়ে গুজব দিক না!

গুজব তারা আর না দেবেন

এটাও ভাবা ঠিক না।

 

বগড়ি ভায়া, আরেকটা দে

এমন গুজব ছড়িয়ে,

লজ্জা পেয়ে রোগ করোনাও

দেশ থেকে যাক ঝরিয়ে।

 

বর্তমান পরিস্থিতিতে হাসি-ঠাট্টা করাটাও বিরাট চ্যালেঞ্জ। কিন্তু পরিস্থিতি যেমনই হোক না কেন—মন সুস্থ থাকার জন্য দরকার নিয়মিত হাসা। হাসির জন্য চিরায়ত হাসির ছড়াগুলোর থেকে দুটি ছড়া ঠাট্টায় প্রকাশ করা হলো