গোপালগঞ্জে করোনার লক্ষণ নিয়ে একব্যক্তি আইসোলেশনে ভর্তি

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৭:১৭

গোপালগঞ্জে করোনার লক্ষণ নিয়ে বেসরকারি একটি ওষুধ কোম্পানির এসআর (৩৫) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২ টায় তিনি সামান্য জ্বর, গলাব্যাথা ও  শ্বাসকষ্ঠ নিয়ে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেলে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ নিজড়া গ্রামে। তিনি শহরের ইসলামপাড়ার একটি ভাড়া বাড়িতে থাকতেন ও বেসরকারি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

ওই এসআর এর পারিবারিক সূত্র জানিয়েছে, ১৫ দিন আগে তার পাতলা পায়খানা হয়। পরে সেটি সেরে যায়। এরপর তার শরীরে সামান্য জ্বর দেখা দেয় । শনিবার রাতে সামান্য জ্বরের সাথে শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপতালে ভর্তি করা হয়।

গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, ওই রোগীর ৩ দিনের জ্বরের হিস্টিরি আছে। পাশাপাশি তার গলাব্যাথা ও শ্বাস কষ্ট রয়েছে । আমাদের টেকনিশিয়ান তার নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠিয়েছেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তির পর ওই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম