কেরানীগঞ্জে করোনা আক্রান্ত প্রথম রোগী সনাক্ত

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৯:২৭

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মডেল টাউন এলাকার গোলাম মোস্তফা (৬৫) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত প্রথম রোগী সনাক্ত কারা হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. মীর মোবারক হোসেন ও নির্বাহী অফিসার অমিত দেব নাথ। 

রবিবার বেলা ১২ টায় গোলাম মোস্তফা ঠাণ্ডা জ্বরে ও কাশিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করাতে নিলে কর্তব্যরত ডাক্তার মোস্তফাকে পরীক্ষা করে তার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পায়। তিনি পেশায় একজন ব্যবসায়ী।এ খবরে দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ মডেল টাউন এলাকার এক নাম্বার রোডে ৬৮ নাম্বারের বাড়িটি পুরোপুরি লকডাউন করে দিয়েছে।

মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানায় কেরানীগঞ্জে এই প্রথম কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হলো। তিনি জানায় করোনা ভাইরাস যাতে ছড়িয়ে পরতে না পারে সে জন্য ওই বাড়িকে আলাদা করে এলাকাটিকে লকডাউন করেছে।

ইত্তেফাক/বিএএফ