বিনোদন রিপোর্ট
চলচ্চিত্রের প্রোডাকশনে জড়িত লোকজনদের সহযোগিতায় এবার এগিয়ে এলেন চিত্রনায়ক ওমর সানী।
রবিবার দুপুরে বিএফডিসিতে তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন ওমর সানী।
এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘অল্পসংখ্যক কিছু দান নিয়ে অনেকদিন পর গেলাম আমাদের প্রাণের জায়গা বিএফডিসিতে, যারা নেহায়েত অসহায় বিশেষ করে প্রোডাকশনে যারা কাজ করে, কিছুসংখ্যক প্রোডাকশন ম্যানেজার এবং অল্পসংখ্যক কিছু লোককে এসব দেওয়া হয়েছে। কিন্তু আমি না গেলে বুঝতেই পারতাম না এত বিশাল শূন্যতা তৈরি হয়েছে।
সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার একার পক্ষে এই চাহিদা পূরণ সম্ভব নয়, চলচ্চিত্রের অনেক বিত্তশালী মানুষকে এগিয়ে আসতে হবে, কয়েকজন দিচ্ছে সেটা আমি জানি, কিন্তু আরও এগিয়ে আসতে হবে। কারও নাম বলে ছোট করার অধিকার আমাদের নেই, এখন আমরা সবাই অসহায় আল্লাহর কাছে।’
