সৈয়দপুরে যাত্রী তোলার অপরাধে দুই নৈশকোচ জব্দ

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২১:৪১

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী তোলার অপরাধে পুলিশ ঢাকাগামী দুইটি নৈশকোচকে জব্দ করেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানা পুলিশ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোচ দুটি জব্দ করে। কোচের বেশিরভাগ যাত্রী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় কোচ দুটি জব্দ করা হয়েছে। তবে কোচের চালক, হেলপার বা কোচের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা যায়নি। অপরদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ বাড়িতে চলে যাওয়ার শর্তে যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে