বড়লেখার সাবেক এমপি সিরাজুল ইসলামের ইন্তেকাল

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২১:৪৬

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক এমপি মুক্তিযাদ্ধা সিরাজুল ইসলাম (৭৮) শনিবার যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যায় স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। রবিবার সকাল ১০টায় সিরাজুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবা দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন প্রমুখ।