এম এ হক
আজ ৬ এপ্রিল সাবেক মন্ত্রী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) এর প্রতিষ্ঠাতা সভাপতি, পলওয়েলের (পুলিশ ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি) প্রতিষ্ঠাতা, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এম এ হকের ২৪তম মৃত্যুবার্ষিকী। করোনা ভাইরাসের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তার মৃত্যুদিবস উপলক্ষ্যে আয়োজিত কোরআনখানি, দোয়া মাহফিল এবং এম এ হক ফাউন্ডেশনের অন্যান্য অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এছাড়া এম এ হক স্মৃতি পরিষদের অনুষ্ঠানসমূহও বাতিল করা হয়েছে। তার বন্ধুবান্ধব, গুণগ্রাহী ও আত্মীয়বর্গকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করার জন্য এম এ হক ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে সনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে।
