প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুদান এবং ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা সমূহের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বাবদ মোট পনের লাখ টাকা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে ভূমি সচিব মো. মাক্?ছুদুর রহমান পাটওয়ারী তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন। বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রয়েছে। এর ফলে বাংলাদেশের নিম্ন আয়ের নাগরিকগণ কর্মহীন হয়ে পড়ায় তাদের কষ্টকর জীবন ধারণে সাহায্যের অংশ হিসেবে এই অর্থ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
