তুলা রাশি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৩

Libra

[ ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর ]

শাসক গ্রহ :শুক্র

শুভ সংখ্যা :৬

বৈশিষ্ট্য :বাতাস

রং :সবুজ, ফিরোজা, আকাশি ও সাদা

রত্ন :পান্না, ফিরোজা, ওপাল, ক্যাটস আই

ধাতু :তামা ও ব্রোঞ্জ

শুভ দিন :শুক্রবার

সঙ্গী/সঙ্গিনী :কুম্ভ, মিথুন

জে নে  নি ন  আ প নি  কে ম ন  তু লা

তুলা জাতকের ব্যক্তিত্বের মধ্যে এরকম একটা সমন্বয় পাওয়া যায় কিন্তু সেটা দিনের অর্ধেকটার জন্য। দিনের বাকি অর্ধেকটা সময় সে বিরক্তিকর, ঝগড়াটে, জিদি, অস্থির, হতাশ, এবং বিভ্রান্ত হয়ে থাকে। এমন কোনো তুলাজাতককেই খুঁজে পাওয়া যাবে না যার হাসিটা এক টুকরো নরম সাদা মেঘের মতো সুশ্রী নয়। তুলারা মানুষ ভালোবাসে, কিন্তু অনেক মানুষের ভিড় তাদের অপছন্দ। শান্তির পায়রাদের মতোই সুশীলভাবে তারা অন্যদের ঝগড়া-বিবাদে মধ্যস্থতা এবং মীমাংসার জন্য যায়। তারা সুশীল এবং তাদের সঙ্গ আনন্দদায়ক। তুলা জাতকেরা খুবই বুদ্ধিমান। একই সঙ্গে তারা চরমভাবে সরল। সহজেই এরা অন্যের প্রতারণার শিকার হয়। এরা কথা বলে আপনার কান পাকিয়ে ফেলবে। কিন্তু একই সঙ্গে তারা আপনার খুব ভালো শ্রোতাও হবে। তুলারা অস্থির প্রকৃতির মানুষ। কিন্তু কোনো কাজে কদাচিত্ তারা তাড়াহুড়ো করে। কথাগুলো শুনে বিভ্রান্ত হয়ে যেতে পারেন। কিন্তু এই রাশির কার্যকলাপ, বৈশিষ্ট্যের মধ্যে এত হতাশাব্যঞ্জক অসামঞ্জস্য কিংবা ধারাবাহিক স্থিরতার অভাব রয়েছে যে অন্য মানুষ তো বটেই, তারা নিজেরাও একেক সময় নিজেদের আচরণে অবাক হয়ে যায়। অনেক মানুষই আপনাকে বলবে যে তুলা হলো ভালোবাসা, সৌন্দর্য, মিষ্টতা, আলোর রাশি। সেটা ভালো, যতক্ষণ এভাবে চলছে। কিন্তু গন্তব্যে পৌঁছাবার আগেই থেমে যাওয়া তার অভ্যাস।  তুলার হাসি শক্ত একটা চকলেটকেও নিমিষে গলিয়ে দিতে পারে। আর যখন এই হাসি আপনার উপর পূর্ণ প্রভাব বিস্তার করে তখন একদম বদখত মুখটিকেও আপনার চমত্কার সুন্দর বলে মনে হবে। প্রথমে তারা কথার ঝড় বইয়ে দেবে, এবং একাই কথা বলে পুরো আলোচনাটা মুখর করে রাখবে। প্রশংসনীয় আগ্রহের সঙ্গে শ্রোতারাও মনোযোগ দিয়ে শুনবে। অন্যরা যখন কলহ করবে, তখন তারা শান্তির দূতের মতো তাদের রাগে খাড়া চুলগুলোকে নম্র করে তুলবে। এরপর তারা ঘুরে দাঁড়াবে। স্বেচ্ছায় আলোচনার অন্য দিকটাতে চলে যাবে। এবং শুধুমাত্র বিতর্কের সাধ নেবার খাতিরেই বিতর্ক শুরু করবে। তারা ছন্দময়তা পছন্দ করে।

বৈশিষ্ট্য

প্রতীক :বিচারক, ব্যবস্থাপক, কূটনৈতিক প্রতিনিধি

বায়বীয় বৈশিষ্ট্য :স্নেহপরায়ণ, সতর্ক শৈল্পিক,

কষ্টসহিষ্ণু সম্মানিত, ন্যায়পরায়ণ, সহানুভূতিশীল।

ব্যক্তিত্ব :শিষ্টাচারী, কূটনৈতিক আকর্ষণীয়, সতর্ক হেঁয়ালি, কষ্টসহিষ্ণু, পরিবর্তনশীল।

বিখ্যাত ব্যক্তি

আলফ্রেড নোবেল, আইজেন হাওয়ার, জিমি কার্টার, মহাত্মা গান্ধী, স্যার সৈয়দ আহমদ, এপিজে আবদুল কালাম, উইলিয়াম ফকনার, মাও সে তুং, বেগম আখতার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হুমায়ূন আহমেদ, সৈয়দ আবুল মকসুদ, সংগীতশিল্পী হাবিব।

কেমন যাবে ২০১৯ বিশেষজ্ঞের চোখে 

বায়ু রাশি তুলার জাতক-জাতিকার জন্য বছরটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময় এবং শুভ গ্রহ বৃহস্পতি ধনস্থানে রয়েছে। তুলার জাতক-জাতিকার শরীর-স্বাস্থ্য ভালো যাবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। সৃজনশীল কাজকর্মে সাফল্য আশা করা যায়। অবিবাহিতদের অপ্রত্যাশিত বিয়ের যোগ আছে। চতুর্থে কেতুর অবস্থানের ফলে প্রত্যাশা পূরণের ক্ষেত্রে মাঝেমধ্যে অনাকাঙ্ক্ষিত বাধার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। ঋণস্থানে নবপতি বুধের অবস্থানহেতু একাধিক সূত্র থেকে অর্থাগম হতে পারে। তৃতীয়ে শনি থাকায় কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পার। পরবর্তীকালে এক্ষেত্রে কেতু প্রবেশ করলে এ আশঙ্কা আরও বৃদ্ধি পাবে। রহস্যজনক গ্রহ নেপচুনের পঞ্চমে অবস্থিতির ফলে প্রেমিক-প্রেমিকাদের মাঝেমধ্যেই স্বপ্নভঙ্গের আশঙ্কা তৈরি করবে। প্রণয়ে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে না পারলে বিপর্যয়ের আশঙ্কা আছে। শিক্ষার্থীদের জন্য বছরটি মিশ্র সম্ভাবনাময়। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। অন্যথায় কাঙ্ক্ষিত ফল লাভ নাও করতে পারেন। শত্রু সম্পর্কে বছরের শুরু থেকে সতর্ক থাকুন। সামগ্রিকভাবে শরীর ভালো থাকলেও বয়োবৃদ্ধদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। তবে তাদের শরীর-স্বাস্থ্যের ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন।