মেলান্দহের করোনা রোগী শনাক্ত

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৮:২৩

মেলান্দহে করোনা রোগী শনাক্ত হয়েছে। তার নাম আশরাফ হোসেন টোকন (২৬)। তিনি মেলান্দহের বীরঘোষেরপাড়া গ্রামের আ: করিমের ছেলে বলে জানা গেছে। রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও তামিম আল ইয়ামীন জানান, অফিসিয়ালি কাগজপত্র না পেলেও করোনা পজিটিভ বলে ধারণা পাওয়া গেছে।

জানা গেছে, আশরাফ হোসেন গত বুধবার থেকে জ্বর-গলা ব্যাথায় আক্রান্ত হন। খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা ৪ এপ্রিল নমুনা সংগ্রহ শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠান। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ পাওয়ার যায়।

ইউএনও আরো জানান, ৪ এপ্রিল আশরাফ হোসেনের বাড়িসহ আরো ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

আশরাফ হোসেন জানান, এক সপ্তাহ আগে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসার পর রোগাক্রান্ত হন। তিনি ঢাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন। 

ওদিকে করোনা শনাক্তের পর রোগীর সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, আমাদের পক্ষ থেকে  সকল ধরণের ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য বিভাগ থেকে অ্যাম্বুলেন্স আসলে রাতেই রোগীকে ক্লোজ করা হবে।

ইত্তেফাক/আরকেজি