করোনা : নিকলীতে সরকারি নিদের্শ অমান্য করায় ২০ জনকে জরিমানা

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৮:৩৫

কিশোরগঞ্জ নিকলী উপজেলাতে সরকারি নিদের্শ অমান্য করে রাস্তায় অযথা বের হওয়ায় ২০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  রবিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসিয়া সিরাত উপজেলার বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।

এ সময় তিনি জানান, করোনা পরিস্থিতি প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা রক্ষায় জনগণকে অযথা রাস্তায় চলাচলে বিধি নিষেধ আরোপ করা আছে।মনিটরং কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনের ন্যায় রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২০ জনকে ৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ইত্তেফাক/এমআরএম