মকর রাশি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫

Capricorn

[ ২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি ]

শাসক গ্রহ :শনি

শুভ সংখ্যা :৮

বৈশিষ্ট্য :মৃত্তিকা

রং :নীল, চকোলেট, ক্রিম, সবুজ

রত্ন :ইন্দ্রনীলা, এমিথিস্ট, রক্ত প্রবাল, গোমেদ

ধাতু :লোহা, সীসা

শুভ দিন :শনিবার

সঙ্গী/সঙ্গিনী :বৃষ, কন্যা, মীন ও বৃশ্চিক

জে নে  নি ন  আ প নি  কে ম ন  ম ক র

শনি-শাসিত মকরের মাঝে একটা বিষণ্নতা লক্ষ করা যায়। এদের মাঝে একটা ক্ষীণ আভাস আর গাম্ভীর্যের সমন্বয় লক্ষ করা যায়। তাদের কেউই শনির প্রভাব থেকে মুক্ত নয়। এ কারণে তাদের মধ্যে খুবই নিয়মানুবর্তিতা এবং আত্ম-অস্বীকৃতির প্রবণতা লক্ষ করা যায়। তারা অবিরত অবিরাম অপমান, চাপ এবং হতাশার বোঝা হজম করে চলে। মকররা তাদের খাড়া এবং সুন্দর আকৃতির নাকটাকে অন্যের ব্যাপারে গলান না। সাধারণত তারা নিজেদের ব্যাপারেই নিমগ্ন থাকতে বেশি পছন্দ করে। তারা হয়তো যেচে পড়ে আপনাকে পরামর্শ দিতে যাবে না, কিন্তু আপনি যদি স্বেচ্ছায় তাদের বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ভিত্তিতে কোনো পরামর্শ শুনতে চান তাহলে তারা তাদের পরামর্শ দিতে মোটেও দ্বিধা করবে না। মকররা দায়িত্ব এবং কর্তব্যবোধ মেনে চলতে শিখেছে আর হতাশাকেও সহ্য করে থাকতে জানে।

 কিছু কিছু মকরের মধ্যে নিজের উচ্চাকাঙ্ক্ষা লুকিয়ে রাখার ব্যাপারে অসতর্কতা দেখা যেতে পারে। এদেরকে শীর্ষপদে অভিষিক্ত না করা হলে কাজ করার ব্যাপারে অস্বীকৃতি জানায়। তখন সে জেদি মকর হয়ে ওঠে। সে চায় যে, মইয়ের সবচেয়ে উপরের তাকটাতেই সে দাঁড়াবে! কেননা সেখানে দাঁড়ানোর যোগ্যতা কেবল তারই আছে। মকর জাতক এবং জাতিকাদের অধিকাংশেরই ত্বক হয় খুব সংবেদনশীল। স্নায়ুবিক চাপের দরুণ সৃষ্ট ফুটি ফুটি, অ্যালার্জি, চামড়া ওঠা এবং ত্বকের রুক্ষতা, ঘামের অস্বাভাবিকতা, এ্যাকনি এবং বড় লোমকূপের সমস্যায় তাদের ভুগতে হতে পারে। শরীরের সঙ্গে মানানসই নয় এমন খাবার গ্রহণে এবং মানসিক চাপের ফলে তাদের পরিপাকে সমস্যা দেখা দিতে পারে। হাঁটুর জোড়ায়, অস্থি-সন্ধি এবং অস্থি হলো তাদের দুর্বল স্থান। এরা যদি একবার ভাবে কাজটি তাদের জন্য এবং সমাজের জন্য মঙ্গল বয়ে আনবে তবে যত বাঁধা আসুক না কেন সে কাজের শেষ দেখবে। এরা প্রতিজ্ঞা সাধারণত ভঙ্গ করে না।

বৈশিষ্ট্য

প্রতীক :যাজক, পাহাড়ি ছাগল, প্রশাসক

মৃণ্ময় বৈশিষ্ট্য :অধ্যবসায়ী, উচ্চাকাঙ্ক্ষী, কূটনীতিক, সংরক্ষণপ্রিয়।

ব্যক্তিত্ব :বাস্তববাদী, সন্দেহপ্রবণ, রাগী, কূটনীতিক,

সংযত চরিত্র, সুচতুর, গোঁড়া, দৃঢ়প্রতিজ্ঞ, নীতিপ্রবণ।

বিখ্যাত ব্যক্তি

আইজ্যাক নিউটন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, এডগার এলান পো, মোহাম্মদ আলী, জোয়ান অব আর্ক, শওকত ওসমান, স্টিফেন হকিং, আবদুল্লাহ আল মুতী, শিল্পাচার্য জয়নুল আবেদীন, জিয়াউর রহমান, মির্জা গালিব, রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক, মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

কেমন যাবে ২০১৯ বিশেষজ্ঞের চোখে 

বছরের শুরুতে কেতু মকরে অবস্থান করছে। সপ্তমে রাহু রয়েছে। ফলে মৃত্তিকা রাশি মকরের জাতক-জাতিকা এ বছরে নানা ধরনের ভুল বোঝাবুঝির শিকার হবেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। দ্বাদশে শনির অবস্থানহেতু ভ্রমণ বাধাগ্রস্ত হতে পারে এবং বিদেশযাত্রার কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পক্ষান্তরে দ্বাদশে রবির অবস্থানের জন্য ব্যয়াধিক্য দেখা দিতে পারে। পক্ষান্তরে নেপচুন অবস্থান করছে। রহস্যজনক সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তৃতীয়ে অবস্থিত মঙ্গল কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে বিরোধ সৃষ্টিতে ইন্ধন জোগাতে পারে। তবে এক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি ওই বিরোধকে খুব একটা বাড়তে দেবে না।

মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কিন্তু স্বক্ষেত্রে থেকে শুক্রের দৃষ্টির ফলে মায়ের স্বাস্থ্যগত সমস্যা খুব একটা প্রকট আকার ধারণ করবে না। দশমে শুক্রের অবস্থিতি জনিত কারণে পিতার শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। সপ্তমে রাহু থাকলেও বৃহস্পতির দৃষ্টির ফলে দাম্পত্য শান্তি খুব একটা বিঘ্নিত হবে না। পঞ্চমে বুধ ও বৃহস্পতির দৃষ্টির ফলে প্রণয় সংক্রান্ত বিষয়ে সাফল্যের সম্ভাবনা আছে। তবে এক্ষেত্রে অনৈতিক কিছু না করলেই ভালো করবেন। শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বাত, রক্তচাপ ও হূদযন্ত্রের কোনো সমস্যায় ভুগতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা আছে। অন্যান্য দিক ভালো যেতে পারে।