দাউদকান্দিতে ৬ পরিবার লকডাউন

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৩:২৪

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামের কবির মিয়া (৪৫) এর মাঝে করোনার উপসর্গ সন্দেহে রবিবার রাতে ঢাকায় তার নমুনা প্রেরণ করা হয় বলে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. শাহীনুল আলম সুমন জানান।

এ ঘটনার প্রেক্ষিতে কবীর মিয়ার পরিবারসহ ভেলানগর গ্রামের ৬টি পরবারকে প্রশাসন লকডাউন করেছে।

 ইত্তেফাক/আরকেজি