কুম্ভ রাশি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫

Aquarius

[ ২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি ]

শাসক গ্রহ :শনি ও ইউরেনাস

শুভ সংখ্যা :৪

বৈশিষ্ট্য :বাতাস

রং :নীল, সবুজ ও বেগুনী

রত্ন :পান্না ও হীরা

ধাতু :সোনা, রুপা, হোয়াইট গোল্ড

শুভ দিন :শুক্র ও শনিবার

সঙ্গী/সঙ্গিনী :মিথুন, তুলা

জে নে  নি ন  আ প নি  কে ম ন  কু ম্ভ

চিন্তা করে সেসবের সঙ্গে ভবিষ্যতের কোনো না কোনো যোগাযোগ রয়েছে। ইউরেনাস শাসিতদের অজানা ব্যাপার বুঝে নেবার অদ্ভুত ক্ষমতা এবং রহস্যাবৃত গোপনীয়তাগুলো জেনে ফেলার ক্ষমতা রয়েছে। তারা তাদের অনুমান দিয়েই এসব বুঝে নিতে পারে। আর অনুমানশক্তি তাদের মধ্যে একধরনের পূর্ব উপলব্ধির জন্ম দিয়ে দেয়। কোন কিছু ঠিকমতো জানার পর সেটাতে বিশ্বাস বা আস্থা আনা সহজ, কিন্তু কুম্ভদের লক্ষ্য যদিও ভবিষ্যতের কোনো অস্থির নীলাকাশের দিকে, তবুও তারা বাস্তববাদী। যদি ভালো বন্ধু খুঁজে থাকেন, তাহলে রাশি মিলিয়ে একজন কুম্ভর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন। একটু আলসে হলেও বন্ধুর প্রয়োজনে এই মানুষটি তার সব সুখ আহ্লাদ ভুলে যেতে প্রস্তুত। কুম্ভ জাতকদের মনোযোগী হয়ে ওঠার ক্ষমতা সত্যিই অসাধারণ। তাদের চারপাশে কী ঘটছে না ঘটছে সবকিছুই তারা চাইলেই তাদের রাডারে ধরা পড়ে। তারা কোনো আলোচনা চালিয়ে যেতে যেতেই পাশ্ববর্তী কক্ষে কী ঘটছে না ঘটছে সবকিছু সম্পর্কেই সজাগ থাকতে পারে অবশ্য যদি তাদের ইচ্ছে হয়। কুম্ভ জাতক বা জাতিকা যাই

বন্ধুদের প্রতি বাত্সল্য ছাড়া তাদের তেমন ঘনিষ্ঠ কেউ নেই বললেই চলে। গুণের সমাবেশ না দেখে তারা বরং বন্ধুদের সংখ্যার দিকেই বেশি মনোযোগী। এবং একটা নির্দিষ্ট সময়ের বেশি কোনো সম্পর্কেই তাদের স্থায়িত্ব থাকে না।

এরা স্বভাবতই বুদ্ধিমান, ঠাণ্ডা মাথার মানুষ এবং কাজকর্মে ভীষণ রকম স্বচ্ছ। এদের কল্পনাশক্তি প্রখর। যে কোনো ভালো কাজ এদের অনুপ্রেরণা যোগায় এবং সেই জাতীয় কাজে অংশগ্রহণের জন্য এরা মরিয়া হয়ে উঠে। বৃহত্ কিছু করার ইচ্ছা এদের থাকে সবসময়। কুম্ভদের সঙ্গে পরিকল্পনা করা খুব কঠিন। কারণ এরা কোনো কিছু এত সুদূরে চিন্তা করে পরিকল্পনা করে যে তার উপরে আস্থা আনা কঠিন হয়। তাই অনেক বন্ধু থাকার পরেও কুম্ভ তার বন্ধুদের সঙ্গে মিলে কোনোকিছু করতে পরে না।

বৈশিষ্ট্য

প্রতীক :সত্যান্বেষী, পানি বাহক, বৈজ্ঞানিক

বায়বীয় বৈশিষ্ট্য :সত্ উদার হূদয়, জনপ্রিয় অনুসন্ধানী সৌজন্যপূর্ণ, দয়াশীল। ব্যক্তিত্ব :বন্ধুবত্সল, সহূদয় জেদি, দ্বিধান্বিত, অকার্যকর মানবিক, সন্দেহপ্রবণ অসংযত, আধ্যাত্মিক, মুক্তমনা, নিরপেক্ষ, খোলামেলা।

বিখ্যাত ব্যক্তি

মাইকেল মধুসূদন দত্ত, আব্রাহাম লিংকন, রোনাল্ড রিগান, জুলভার্ন, অলিবার রিড, চার্লস ডারউইন, সুভাষ বসু, মোজার্ট, তিতুমীর, স্বামী বিবেকানন্দ, গ্যালিলিও, টমাস এডিসন, আনোয়ার হোসেন মঞ্জু,

ড. আনিসুজ্জামান, রফিক আজাদ, নায়করাজ রাজ্জাক, সুলতানা কামাল।

কেমন যাবে ২০১৯ বিশেষজ্ঞের চোখে 

কুম্ভ রাশিতে সারা বছরই নেপচুন অবস্থান করবে এবং শনির দৃষ্টি থাকবে। যার ফলে কুম্ভের জাতক-জাতিকা অপ্রত্যাশিত কারণে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। একাদশে শনি আয়-উপার্জন বাধাগ্রস্ত করতে পারে। তবে দ্বিতীয়াধিপতি বৃহস্পতির দৃষ্টি ধনস্থানে থাকার ফলে এ বাধা প্রকট আকার ধারণ করবে না। ফলে আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে বলে আশা করা যায়। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনাও রয়েছে। শরীর সম্পর্কে সারা বছরই সতর্ক থাকতে হবে। যেকোনো স্বাস্থ্যগত সমস্যায় সময়মতো চিকিত্সকের পরামর্শ নিলে ভালো করবেন। চলাফেরায় সতর্ক থাকুন। অন্যথায় শরীরের নিম্নাংশে আঘাত প্রাপ্তির আশঙ্কা রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ছোটখাটো বিষয় নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে মতানৈক্য দেখা দিতে পারে, যা পরবর্তীকালে দাম্পত্য অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিবিধমুখী প্রতিকূলতা সত্ত্বেও এ বছর ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের এ বছর পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে হবে। অন্যথায় পরীক্ষায় ফল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিতে পারে। অন্যান্য দিক ভালো যেতে পারে।