উল্লাপাড়ায় করোনা সন্দেহে গৃহবধূ আইসোলেশনে

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৪:২৮

করোনা উপসর্গ  নিয়ে রবিবার রাতে ববিতা খানম (২৬) নামের এক গৃহবধূকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। ববিতা খানমের স্বামী ডাক্তার আলামিনকেও হাসপাতালে নজরদারীতে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিবার কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন ইত্তেফাককে বলেন, সোমবার ববিতার খানমের নমুনা সংগ্রহ করে রাজশাহী  মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ববিতা খানম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার আলামিনের স্ত্রী এবং উপজেলার বামন ঘিয়ালা গ্রামের বাসিন্দা। বেশকিছুদিন ধরে আমার সাথে ডাক্তার আলামিনসহ একটি টিম বিদেশ থেকে আসা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে পিপিই না পাওয়া প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়াই তাদের শনাক্ত করা হয়।
তিনি আরো জানান, যদি ববিতা খানমের দেহে করোনা ভাইরাস পজেটিপ হয়, তবে টিমের সবাইকে আইসোলেশনে যেতে হবে।

ইত্তেফাক/আরকেজি