ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে মহাজোট মনোনীত প্রার্থী আলহাজ মোসলেম উদ্দিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খন্দকার রফিকুল ইসলাম। শুক্রবার বিকাল সাড়ে ৫ মিনিটে উপজেলা জাতীয় পার্টির অফিসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সম্মেলনে খন্দকার রফিকুল ইসলাম নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'রাজনীতি যেহেতু করি সেহেতু দলীয় কমান্ড মানতে হবে। দল আমাকে মনোনয়ন দিয়েছিল আবার শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে সেহেতু দলের প্রতি শ্রদ্ধা রেখেই এই সিদ্ধান্ত নিলাম।'
মহাজোট প্রার্থী আলহাজ মোসলেম উদ্দিন বলেন, 'আগামীতে সকল কর্মকাণ্ডে জাতীয় পার্টির অংশীদারিত্ব থাকবে। এ সময় উভয় দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।'
ইত্তেফাক/অনি/নূহু
