ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকাকে করোনামুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে করা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ এ জীবাণুনাশক ছিটানোর উদ্যোগ গ্রহণ করেন।
আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফুলার রোড আবাসিক এলাকা থেকে স্প্রে করা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ ভবন ও অভ্যন্তরীণ রাস্তাগুলোতে এ জীবাণুনাশক ছিটানো হয়।
স্প্রে করার বিষয়ে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিরাপদ রাখতে আমাদের এ কার্যক্রম।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে করোনার বিস্তার না ঘটে তার জন্য যেসকল উদ্যোগ নেওয়া প্রয়োজন সবকিছু আমরা করবো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।
ইত্তেফাক/এমআর
