রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নে চোলাই মদ পান করে দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ভোরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মাসুদ রানা নামের একজন অসুস্থ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মদ পান করে মৃত্যুরা হলো-ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম কেশবপুরের বাসিন্দা লোকমান মিয়ার ছেলে সাঈদার রহমান (৩৭) ও ২নং ওয়ার্ডের কেশবপুর বানিয়া পাড়ার বাসিন্দা আব্দুর রহিম মিয়ার ছেলে রায়হান (৪৫)।
রংপুরের পুলিশ সুপার বিপ্লব সরকার জানান, তারা মিঠাপুকুরের এরশাদপুর এলাকা থেকে চোলাই মদ এনে তিনজন মিলে পান করে। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়।
আরো পড়ুন: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ টাকার অনুদান প্রধান বিচারপতির
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, বিষাক্ত মদপান করে তারা মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের ভিসেরা রির্পোট পাওয়া গেলে প্রকৃত তথ্য জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএএম
