মো. নুরু মিয়া
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সোহেল রানার পিতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ নেতা মো. নুরু মিয়া (৬২) গত রবিবার রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সোমবার বেলা ১১টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় এবং মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে বাইমহাটি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।
