মৌলভীবাজার প্রতিনিধি
সাবেক সংসদ সদস্য এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি হোসনে আরা ওয়াহিদ (৬৫) সোমবার মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের সহধর্মিণী। তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন আহমদ, মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সৈয়দা জোহুরা আলাউদ্দিন এমপি, সাবেক এমপি সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহউর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান প্রমুখ।
