তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
তিতাসে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বলরামপুর ইউনিয়নের বিরামকান্দি ও কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি থেকে এ নমুনা সংগ্রহ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান এ তথ্য জানান।
