'কোভিড১৯' নামক নতুন করোনা ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত বিশ্ব। সবচাইতে কষ্টকর অবস্থায় রয়েছে সেই শ্রমিক শ্রেণী যারা দিন এনে দিন খেয়ে চলত। এবার এমন নির্মাণ শ্রমিকদের পাশে এসে দাঁড়ালো শাহ্ সিমেন্ট।
শাহ্ সিমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, করোনাভাইরাসের প্রভাবে শ্রমিকদের মধ্যে কর্মহীন হয়ে পড়া নির্মাণ শ্রমিকদের পরিবারের জন্য খাদ্য সামগ্রী এবং হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে। গত ৩০শে মার্চ থেকে সারাদেশের প্রায় দশ হাজার কর্মহীন নির্মাণ কর্মীকে এই খাদ্য সামগ্রী ও সাবান বিতরণ করা হয়েছে।
সারা দেশে ৮০টি পয়েন্ট চিহ্নিত করে নির্মাণ কর্মীদের এই সহায়তা করা হয় বলে জানায় শাহ্ সিমেন্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট জেলার শাহ্ সিমেন্টের কর্মকর্তা ও ডিস্ট্রিবিউটরের উপস্থিতিতে এই বিতরণ কাজ সম্পন্ন করা হয়। ভিড় করে ত্রাণ দেয়ার বদলে নির্মাণ শ্রমিকদের চিহ্নিত করে তাদের কাছে গিয়ে এই সহায়তা পৌঁছে দেয়া হয়।

ইত্তেফাক/আরএ
